News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ফতুল্লায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৭:৪৯ পিএম ফতুল্লায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

পরিবেশের ক্ষতিরোধে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও প্রদর্শনের অভিযোগে দুটি প্রতিষ্ঠান আর্থিকদণ্ড ও প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার ২৩ জুন ফতুল্লার জালকুড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘মেসার্স আশরাফুল ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠান থেকে ৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা এবং ‘মীম এন্টারপ্রাইজ’ থেকে ৩ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিক্রয়, প্রদর্শন, ব্যবহার ও মজুদ বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।