গত ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নগরবাসীর জন্য ভাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন। শুরুতেই তিনি নগরীর ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে ফুটপাত নগরবাসীর হাটাচলার জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন। এতে তিনি শুরুতে সফল হয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সফলতা ধরে রাখা বেশ চ্যালেজিং হয়ে পড়ে। কিন্তু তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেও তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে তিনি দেওভোগ এলাকায় ঐতিহ্যবাহী জিউস পুকুর পরিস্কার করার কাজ শুরু করেছেন। দীর্ঘ বছর ধরে দখল হয়ে থাকা এই খালটি দখলমুক্ত করে পরিস্কার করে পর্যটনের রূপ দেওয়ার কথা বলেছেন তিনি। সেই সাথে ভবিষ্যতে যেন এটি আবারো কেউ দখল করতে না আসে সেজন্য তিনি দিঘীটিকে হেরিটেজ হিসেবে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছেন।
তার এমন উদ্যোগে দেওভোগের সাধারণ মানুষ অত্যন্ত খুশি। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ তার এমন কাজকে সাদরে গ্রহণ করে সাধুবাদ জানিয়েছেন। কারণ এই জিউস পুকুরটির সাথে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনেক কর্মকান্ডই জড়িত ছিলো। পূজা থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানেও হিন্দু সম্প্রদায়ের মানুষ এই পুকুরটিকে ব্যবহার করতো। দীর্ঘ বছর ধরে এই দীঘিটি দখল হয়ে থাকায় এসব কার্যক্রম সম্পন্ন করতে বেগ পেতে হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের।
অপরদিকে নানান বাধা থাকা সত্যেও শহরের ২নং রেলগেট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়কটি যান চলাচলের জন্য চাষাঢ়া মুখ খুলে দিয়ে ছিলেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের চলাচলের জন্য নতুন রাস্তা করে দেওয়ার জন্য আশ্বাসে আলোচনার মাধ্যমে সীমানা দেয়ালটি ভেঙ্গে দিয়ে রাস্তা চলাচলের জন্য অবমুক্ত করে দেন। সেই সাথে সেখানে থাকা কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহিলা কলেজের জন্য রাস্তা বের করেন। নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান নিজে উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্থ একটি হিন্দু পরিবারকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত হোসেনের এমন উদ্যোগে নারায়ণগঞ্জের সাধারণ মানুষদের প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে নিজ দলের নেতাকর্মীদের থেকেও প্রশংসা পাচ্ছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য শাহীন আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী গত ১৭ বছরে যে কাজটি করতে ব্যর্থ হয়েছেন সাখাওয়াত হোসেন খান প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মাথায় সেটা করে দেখিয়েছেন। তার এমন উদ্যোগের প্রশংসা এখন সাধারণ মানুষের মুখে মুখে। নারায়ণগঞ্জের যানজট নিরসনে এই সড়কটি বিশাল ভূমিকা রাখবে।





































আপনার মতামত লিখুন :