নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষাঢ়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ জুন রাতে ডিবি ওই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) ও বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মোঃ অনিক সরদার (৩৪)।
গ্রেফতারকৃত আসামি অনিক সরদার (৩৪) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর বন্দর থানা এবং মুন্সিগঞ্জ জেলার সদর থানায় ৪ টি মামলা বিচারাধীন রয়েছে।



































আপনার মতামত লিখুন :