News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৪৮ পিএম ১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নারায়ণগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোববার ২৮ জুন খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ২৭টি ওয়ার্ডের শিশু রয়েছে ১ লাখ ৪০ হাজার ১১ জন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ ৩৪০টি সেশনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ২৫,২৫৫ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১,১৪,৭৫৬ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। ভিটামিন এ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো। তবে মারাত্মক অসুস্থ শিশুদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর অনুরোধ জানানো হয়েছে।

বুধবার ২৪ জুন দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টন সভায় প্রধান অতিথি ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। প্রেসেন্টেশন উপস্থাপন করেন 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। 

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘বাংলাদেশে ভিটামিন বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতি বছরের মতো রোববার ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবার্তাও প্রচার করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।