News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শতকোটি টাকায় হচ্ছে অত্যাধুনিক জিয়া হল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৫২ পিএম শতকোটি টাকায় হচ্ছে অত্যাধুনিক জিয়া হল

নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রাণকেন্দ্রে শত কোটি টাকার ব্যয়ে শহীদ জিয়া হলকে ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স ভবনে রূপান্তরের কাজ নীতিগত অনুমোদন করা হচ্ছে। পাশাপাশি দ্রুতই বন্দর ও সোনারগাঁও উপজেলার নবীগঞ্জ-কাইকারটেক সেতুর কাজ শুরু হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ কাজটির জন্য পৃথক ডিও লেটার প্রদান করেন। শহীদ জিয়া হলের উন্নয়ন প্রকল্পটি ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এতে করে শিক্ষা ও আবাসন সুবিধা আরও আধুনিক ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত নবীগঞ্জ থেকে কাইকারটেক ব্রিজ পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজও শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, এই সড়ক বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং যাতায়াত আরও সহজ হবে। নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে বন্দর উপজেলার প্রায় ৭০টি সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণে দিক ছুটছেন এমপি আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।