নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।একইসাথে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বিষয়ক
জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।
বিশেষ করে মাদক-সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)রহিমা আক্তার ইতি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলাউল হক দীপু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন, সরকারি কদম রসুল কলেজের সহকারী অধ্যাপক রেজোয়ানা হক সুমি, থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পাভীন আক্তার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান, গ্রাম্য আদালতের সীমা আক্তার প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান,বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবুল কাউসার আশা বলেন, অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। কাউকে নুন্যতম ছাড় দেওয়া হবে না। কেউ যদি কোনরকম নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা জনগনকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এসময় বন্দরের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।







































আপনার মতামত লিখুন :