News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

কাউন্সিলর নির্বাচনে লড়বেন আপ বাংলাদেশের সুমন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:৫৯ পিএম কাউন্সিলর নির্বাচনে লড়বেন আপ বাংলাদেশের সুমন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নাম লেখাবেন আপ বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম-আহবায়ক মো. সুমন হোসেন। ইতোমধ্যে তিনি ভোটারদের দারস্থ হতে শুরু করেছেন। 

আসন্ন নাসিক নির্বাচনে ৪নং ওয়ার্ডে বেশ কয়েকজন নবীন ও প্রবীণ প্রার্থীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচিত ওইসব প্রার্থীদের তালিকায় সুমনও রয়েছেন। তিনি ইতোমধ্যে নিজ এলাকার সমস্যা, দুর্ভোগ ও মানুষের প্রয়োজনীতা সম্পর্কে জানার প্রচেষ্টা করছেন বলে জানা গিয়েছে।

প্রার্থী হবার বিষয়ে সুমন হোসেন জানান, তারুণ্যের শক্তি পরিবর্তনের অঙ্গীকার এই ভাবনা নিয়েই আমি এগোচ্ছি। আমরা এখন পর্যন্ত অনেক নেতাকে আসতে এবং যেতে দেখলেও জনগণের কাঙ্খিত পরিবর্তন পেতে দেখিনি। মূলত এই বাস্তবতার বিপরীতে আমার অবস্থান। ৪নং ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা হিসেবে আমি ওয়ার্ডটির মূল সমস্যা সম্পর্কে অবগত আছি। আমরা ইচ্ছে মানুষের জন্য নিজেকে বিলীন করার। যদি মানুষ আমাকে সুযোগ দেন তাহলে সবাইকে নিয়ে এলাকার সমস্যাগুলো দূর করতে চাই। একটা আধুনিক, পরিচ্ছন্ন এবং নিরাপদ ওয়ার্ড গড়তে চাই।