নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদেরকে আদর স্নেহ করতে হবে। কোনো অতিথির জন্য যেন কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় রোদের মধ্যে দাড় করিয়ে রাখা যাবে না।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্রবাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান।
শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দিবে, দেশকে এগিয়ে নিবে।তাই শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে।তিনি বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সীমানা প্রাচীর সহ ভবনের আধুনিকায়নে সরকারি অনুদানের ঘোষণা দেন।
একইসঙ্গে এসএসসি -২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।





































আপনার মতামত লিখুন :