News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় ফতুল্লায় আবির ফ্যাশনকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:০৭ পিএম অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় ফতুল্লায় আবির ফ্যাশনকে জরিমানা

অনুমতি ছাড়াই সরকারি রাস্তা কাটার দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘আবির ফ্যাশন’ নামের ওই পোশাক কারখানাকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযানটি পরিচালনা করেন।

এস এম ফয়েজ উদ্দিন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন রাস্তা অনুমতি ব্যতীত কাটার ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ ও  আদায় করেন। এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।