নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে চেক তুলে দেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মামুন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।






































আপনার মতামত লিখুন :