News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জবাসীর গণশত্রু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:০১ পিএম নারায়ণগঞ্জবাসীর গণশত্রু

নারায়ণগঞ্জের ফুটপাত থেকে উচ্ছেদকৃত অবৈধ হকারদের পক্ষ নিয়ে মাঠে নেমেছেন বাম নেতারা। তাদের সাথে যোগ দিয়েছেন বর্তমান সরকারের জোটভুক্ত গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের আহবানে সাড়া দিয়ে যখন নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধ হয়ে হকার উচ্ছেদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সেদিন অঞ্জন দাস নিজেও চাষাঢ়াতে অংশ গ্রহণ করে হকারদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। মাত্র ৭দিনের ব্যবধানে নিজের অবস্থান থেকে ইউটার্ন নিয়ে হকারদের পক্ষে মাঠে নেমেছেন অঞ্জন দাস যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

২০ এপ্রিল সকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন কয়েক শতাধিক হকার। পরে তারা বিবি রোডে মিছিল করে নগরভবনের সামনে সমাবেশ করেন। মিছিলের নেতৃত্বে অনেকের সঙ্গেই ছিলেন গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

হকাররা মিছিল শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কাছে ৫ দফা দাবিতে একটি স্মারকলিপিও দেন।

জনগণের স্বার্থে বিরুদ্ধে গিয়ে অঞ্জন দাসের এমন অবস্থানের কারণে বিব্রত হয়েছেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারাও। তাদের দাবি গণসংহতি আন্দোলন সহ দলটির সকল সহযোগী ইউনিটের অবস্থান স্পষ্ট তারা নারায়ণগঞ্জের জনগণের স্বার্থ রক্ষার পক্ষে। অঞ্জন দাস দলীয় সিদ্ধান্ত অমান্য করে জনগণের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছেন। এটি সম্পূর্ন তার ব্যক্তিগত অবস্থান।

অঞ্জন দাসের এমন গণবিরোধী অবস্থানের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, দিলারা মাসুদ ময়না, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথে তর্কে লিপ্ত হয়েছেন অঞ্জন হয়েছে।

ঘোষণা দিয়ে গত সপ্তাহের ১৩ এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। স্থানীয় এমপি আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে উচ্ছেদ অভিযানের পর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি, সিরাজউদ্দৌলা সড়ক, সলিমুল্লাহ সড়ক, চেম্বার রোড, কালিরবাজারসহ কোনো রাস্তায় হকার বসেনি। ফলে সকাল থেকেই নগরবাসী স্বস্তিতে ফুটপাতে চলাচল করেছে। যানজট আটকে থাকতে হয়নি ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে। এর মধ্যে নগরবাসীর একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

এক সপ্তাহে ব্যবধানে ফের ফুটপাত ও সড়কে ফিরতে শুরু করেছে হকাররা। তাদের ইন্ধন দিচ্ছেন অঞ্জন দাস সহ অনেকেই।

কয়েকজন হকার জানান, এক সপ্তাহে দোকান বসাতে সাহস পাচ্ছি না। এখন অঞ্জন দাস সহ আরো কয়েকজন সাহস দিচ্ছেন। তাদের কারণে আমরা হকার বসবো আগামীতে।