News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ঝুট নিয়ে গুলি আর যেন না ঘটে : টিটু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১০:১৯ পিএম ঝুট নিয়ে গুলি আর যেন না ঘটে : টিটু

‘ফতুল্লায় ইদানিং অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে। ইতোমধ্যে ঝুট বিক্রি ক্রয় নিয়ে এক বাচ্চা গুলিবিদ্ধ’ ঘটনা পুনরায় না ঘটে যেদিকে নজর দিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের দৃষ্টি আকর্ষন করেছেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু।

১৮ এপ্রিল বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘর উদ্বোধন ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর বারী ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, ফতুল্লা কয়েকটি ঘটনা ইতোমধ্যে ঘটেছে। এখানে জেলা বিএনপি আহবায়ক ও যুগ্ম আহবায়ক প্রতি দৃষ্টি আকর্ষন করে বলছি, আপনারা আমাদের সাথে নিয়ে কঠোর ভাবে হস্তক্ষেপ করতে হবে। তা না হলে সামনে আমাদের কঠিনভাবে সম্মুখীন হতে হবে। জেলা বিএনপি নেতৃবৃন্দ কাছে আমাদের আহবান, ফতুল্লায় যে ঘটনা ঘটেছে, সে রকম আর কোন ঘটনা না ঘটে। এগুলো আপনারা মাথা নিবেন পুনরায় যেন আবার না ঘটে। কারণ, এক দল ঝুট বিক্রি করবে এক দল ঝুট কিনবে, এটা স্বাভাবিক। এই যে ঘটনা ঘটিয়ে আজকে একটা সাধারণ বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, ও মারা গেলে দায়িত্ব হলে কে নিবে। যারা ঝুট বিক্রি কিনছে তারা লাভ বান। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হলে মেনে নেয়ার মত নয়।