সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির (রেজিঃ-০৫৭৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। আঃ মতিন মিয়াকে সভাপতি এবং দেলোয়ার হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার রাতে হিরাঝিল আবাসিক এলাকার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মনিরুল ইসলাম রবি, আব্দুল্লাহ আল মামুন, বিএম ডালিম ও ডা. তমিজউদ্দীন।
নবগঠিত কমিটির অন্য পদে রয়েছেন সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন ভূইয়া, গোলাম রাব্বানী, শাহ আলম চৌধুরী ও মফিজুল ইসলাম মজু।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও আব্দুল রহিম।
অর্থ সচিব রফিক মিয়া, সহ অর্থ সচিব মুসলিম খান, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জাগন আলী ও কামাল হোসেন সরকার, প্রচার সম্পাদক মজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবু তাহের, ক্রীড়া সম্পাদক মোঃ হারুন উর রশিদ, সহ-ক্রীড়া সম্পাদক হাসান|
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মোতালিব, ওবায়দুল হক স্বপন, আওলাদ হোসেন, নুরুজ্জামান ও হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
সভায় উপস্থিত বক্তারা নতুন কমিটির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম জোরদার এবং বাসিন্দাদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।








































আপনার মতামত লিখুন :