নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপির সামাজিক দায়বদ্ধতা রয়েছে। অনেক ধরনের অসংলগ্ন কর্মকান্ড আমাদের না চাওয়াতেও সমাজে তৈরি হচ্ছে। যা কারণে আমাদের দলের নেতৃবৃন্দর উপর প্রভাব পড়ছে। মানুষের কাছে আস্থাহীনতা তৈরি হচ্ছে। জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেছি বলছি, এগুলো দেখার জন্য। বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত করেছে। সেই সব
নেতাকর্মীদের মানসিক শান্তি প্রয়োজন। ফ্যাসিষ্ট আমলে দেখিছি, প্রকৃত ঘটনা আড়াল করে কারো ষড়যন্ত্র হয়ে মানুষের কাছে অপদস্ত হতে হয়েছে। আমরা যেহেতু মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই যিনি অপরাধী তাকে চিহিৃত করে শাস্তি ব্যবস্থা করা হোক। কেউ জড়িত না তার উপর খড়গ হয়ে উঠে।
প্রশাসন যেন সচেষ্ট থাকেন সেদিকে নজর দিকে জেলা বিএনপি আহবায়কের প্রতি আহবান থাকবে। একটা ঘটনা পর যদি আমরা উদ্যোগী না হই, তাহলে এই রকম ঘটনা পূণরাবৃত্তি সম্ভাবনা থাকে। এখানে ফতুল্লা থানা বিএনপি সভাপতি যে কথা বলেছেন, সেগুলো নিয়ে আজকেই জেলা বিএনপি আহবায়কের সাথে আমরা সকলে আলোচনা করে কার্যকরি ভূমিকা সৃষ্টি করবো।
১৮ এপ্রিল বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নিদিষ্ট ঘর উদ্বোধন ও বৃক্ষ বিতরণ অন্ষ্ঠুানে তিনি এই আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর বারী ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।




































আপনার মতামত লিখুন :