News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বন্দরে মাদক বিক্রিতে বাধা নারীসহ আহত ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৩৫ পিএম বন্দরে মাদক বিক্রিতে বাধা নারীসহ আহত ৩

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসী হামলায় ২ নারীসহ ৩ জন আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে ঘরে রক্ষিত নগদ ২ লাখ টাকা ও ১০ ভড়ি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আহতরা হলো হাসান (৩৫) রাসেল (৪০) ও মর্জিনা বেগমকে (৪৫)।

স্থানীয়রা আহতদেরকে  জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে আহত যুবকের বড় ভাইয়ের স্ত্রী আঁখি বেগম বাদী হয়ে হামলাকারি মাদক ব্যবসায়ী হারুন, আলিফ, মাওয়াত, মিঠু, আল আমিন, হৃদয়, ইমরান,  তোফায়েল ও মারুফসহ ২১ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।