News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

লাশ রাখার ঘর করে চৌধুরী বাড়ি দৃষ্টান্ত করেছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৪১ পিএম লাশ রাখার ঘর করে চৌধুরী বাড়ি দৃষ্টান্ত করেছে

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেছেন, রিয়াদ চৌধুরী ও চৌধুরী বাড়ি পরিবার যে মানবিক উদ্যোগ নিয়েছে এখনকার সমাজে দেখা যায় না। এই ফতুল্লা এলাকা আবাসিক হয়ে যাওয়ায় বাড়ি আঙ্গিনা দেখা যায় না। বাড়ি নিচ তলাকেও ভাড়া দিয়ে যাচ্ছেন। এতে দেখা যায়, ওই বাড়ির কেউ মারা গেলে রাস্তায় রেখে গোসল করাতে হয়। যার কারণে ওই এলাকা
 
মানুষের চাহিদা নিয়ে প্রশ্ন উঠে। আগের দিনের মানুষের মত এখন মানুষদের আচরণ দেখা যাচ্ছে না। এখনকার যুগে দানবীর দেখা মিললেও খেলা মাঠ পাই না, গোরস্তানের জন্য জায়গা পাচ্ছি না। আজকে চৌধুরীবাড়ি পারিবারিক মানুষ যে ঘর নির্মাণ করেছে, আসলেই প্রশংসা করা মত। শুধু লাশ গোসলই নয়, মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফনের কাপড় দেয়া হবে। জেলা বিএনপি পক্ষ থেকে চৌধুরীবাড়ি সকলকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা।

১৮ এপ্রিল বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘর উদ্বোধন ও বৃক্ষ বিতরণ অন্ষ্ঠুানে তিনি এই আহবান জানান।