পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে সড়ক, সেতু, রেলপথ ও নৌ পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করা; সার্বিক নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সুষ্ঠুভাবে ঈদুল আজহাকে উদযাপন করার লক্ষ্যে নানা বিষয় আলোচনা করে তাদের মতামত ব্যক্ত করেন। বিশেষ করে জনসাধারণের যাতায়াত নিরাপদ, বিভিন্ন কল-কারখানার শ্রমিকদের ছুটি বেতন ভাতা পরিশোধ ও কোরবানি পশু পরিবহনকে কেন্দ্র করে বিভিন্ন প্রদক্ষে গ্রহণের ব্যাপারে জোরালোভাবে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন পরিবহনে ভাড়ার নির্ধারিত তালিকা থাকতে হবে। অসঙ্গতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোরবানীর পশুর হাটের সকল ইজারাদারকে আইন মেনে হাট পরিচালনা করতে হবে। কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয় এজন্য রাজনৈতিক নেতা থেকে সকলকেই সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কল-কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



































আপনার মতামত লিখুন :