News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইসলামী আন্দোলন উদ্বিগ্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:০১ পিএম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইসলামী আন্দোলন উদ্বিগ্ন

নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের উপর সন্ত্রাসীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত, পাড়ায় মহল্লায় চুরি, ছিনতাই, মাদক সহ নানা অপকর্মের সয়লাব হয়ে গেছে।

মাসদাইর পুলিশের উপর ও দেওভোগ বাঁশামলিতে র‌্যাবে উপর হামলা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। যাদের দ্বারা সন্ত্রাস দমন ও নির্মুল হবে তাদের উপর হামলা সেটা উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর র সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি হাবীবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক লাল খান, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ।

তিনি আরও বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই উদ্বিগ্ন। হামলাকারী সন্ত্রাসীদের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে তারা আরো বেপরোয়া হওয়ার আশংকা রয়েছে। তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।