আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের দিন আড়াইহাজার থানায় হামলা, পুলিশের উপর আক্রমনের ঘটনায় মামলায় গ্রেপ্তার হয়েছেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনুকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আড়াইহাজার থানার এস আই শফিউল ইসলামের মামলায় উল্লেখ করা হয়, ৫ আগস্ট বিকেলে আড়াইজাহার থানায় আক্রমন করা হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে ব্যাপক ভাঙচুর করে আক্রমণকারীরা। ওই ঘটনায় মামলায় অনুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা হয়েছে।




































আপনার মতামত লিখুন :