নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু বলেছেন, এখন আমি কাউন্সিলর বা কমিশনার নই। কিন্তু আমার এই মানবিক কাজগুলে আমি সবসময় করে যেতে চাই। আমি যতদিন বেঁচে আছি এ কাজগুলো যেন করে যেতে পারি।
বুধবার (২০ মে) বেলা ১টায় ১২নং ওয়ার্ডে এলাকাবাসীর মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রতি বছরের মত এবছরও ওয়ার্ডবাসী যারা পায়ে হেঁটে চলাফেরা করে তারা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এজন্য আমরা এই ছাতা বিতরণ করে থাকি। আমরা গত বছরও দিয়েছি তার আগের বছরও দিয়েছি।
তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। আমি যেন আমার সাধ্যমত মানবিক কাজগুলো করে যেতে পারি। আর চার পাঁচদিন পরে কোরবানির ঈদ। ঈদকে কেন্দ্র করে যারা কোরবানি করতে পারেনা তাদের তালিকা করা হয়েছে। আমার ওয়ার্ডে প্রতিবারের মত এবারও আমি আয়োজন করেছি তাদের জন্য। ইতোমধ্যে গরু কেনা হয়ে গেছে।





































আপনার মতামত লিখুন :