নারায়ণগঞ্জে বিশ^ মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিশন (বিএসটিআই) নারায়ণঞ্জের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিশেষ করে খাবারের প্রতিষ্ঠানগুলো জনস্বাস্থ্যের সাথে সরাসরি সম্পৃক্ত এগুলোর বিষয়ে আমরা তৎপর আছি। বিএসটিআই যে কোনো সময় যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে চায় আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিক।
তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা যারা আছে তাদের পণ্যের পরিমাপ এবং মান যেন ঠিক থাকে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান করবো; সঠিক এবং মানসম্মত উৎপাদন যেন ঠিক থাকে। নারায়ণগঞ্জ যেন সুনাম যেন ঠিক রাখে। আস্থা এবং মান ধরে রাখে। সেই সাথে সাধারণ জনগণ যখন পণ্য কিনে তখন যেন দেখে পন্য কিনে। আমরা অনেক সময় কম দামে পণ্য কিনতে চাই। এটা পরিহার করে ভালো পণ্য ব্যবহার করার চেষ্টা করবো।
নারায়ণগঞ্জ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি আবু জাফর।





































আপনার মতামত লিখুন :