News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহরের সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৮:২২ পিএম শহরের সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান (৩৮) নামে যুবক নিহত হয়েছে। ওই সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী মারাত্মকভাবে আহত হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সৈয়দপুরস্থ নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেনের ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি উল্টে গিয়ে শামসুজ্জামানের উপরে এসে আছড়ে পড়ে। অটোরিকশার চাপায় শামসুজ্জামানের মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।  এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।