News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এটিএম কামালের মেয়ের স্নাতক সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৭:৫৯ পিএম এটিএম কামালের মেয়ের স্নাতক সম্পন্ন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বড় মেয়ে শাররিমা আহমেদ সফলতার সাথে যুক্তরাষ্ট্রের "ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড" থেকে ইনফরমেশন সিস্টেম (আইএস)  সাবজেক্টে স্নাতক সম্পন্ন করেছে।

এদিকে সমাবর্তনের দিন পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। এসময় এটিএম কামাল তার বড় মেয়ের আগামীতে স্নাতকোত্তর উচ্চশিক্ষায় সফলতার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।