বন্দরে মোহাম্মদ আব্দুল হাই (দুর্বার) স্মরণে কৃতি শিক্ষার্থীদের মাঝে দুর্বার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আমিনুল হাই কর্তৃক প্রতিষ্ঠিত "মোহাম্মদ আব্দুল হাই দুর্বার ফাউন্ডেশন" এর উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৯টি বিদ্যালয়ের মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে এ বৃত্তি পুরস্কার দেওয়া হয়।
বন্দর উপজেলা ডায়াবেটিক সমিতির মহাসচিব এবং ফরিদা ইয়াসমিন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজী মো. পিয়ার জাহান কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার মোর্শেদা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াশিল্পী ও সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, বন্দর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা বেগম, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল গনি এবং বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবর্তনের সভাপতি মোখলেছুর রহমান, বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমশের আলী, বিবর্তনের সহ-সভাপতি নাছিমা আফজাল, মো. হানিফ, রুবেল কিবরিয়া, শরিফ হোসেন, মেহেদি হাসান অভি এবং ফরিদুজ্জামান আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ আব্দুল হাই (দুর্বার) এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ জোগাতে এই ধরনের মেধা অন্বেষণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী ভূমিকা পালন করবে।
অবহেলিত ও প্রতিভাবান শিক্ষার্থীদের মূল স্রোতে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও গুণীজনদের এভাবে এগিয়ে আসা উচিত। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বক্তারা ফরিদা ইয়াসমিন কল্যাণ ট্রাস্টের সার্বিক সমাজকল্যাণমূলক কার্যক্রমে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে হাজী মো. পিয়ার জাহান কমল উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :