বিআইডব্লিউটিএ জায়গা দখল করে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় অস্থায়ী দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ জেলার প্রধান কার্যালয়ের নাকের ডগায় এমন দখল কার্যক্রম পরিচালিত হলেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় বছর খানেক পূর্বে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন ২নং (বটতলা) ঘাটের পাশে বালু ফেলে জায়গা ভরাট করে বিআইডব্লিটিএ। এরপর সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণের কথা থাকলেও সেটি আর করা হয়নি। লঞ্চ টার্মিনাল লাগোয়া এই জায়গাটি খালি পড়ে রয়েছে। এর আগে কিছু বিএনপি নেতা ঈদ উপলক্ষে এখানে মেলার আয়োজন করেন। কোনো প্রকার অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় সমালোচনার মুখে শেষ পর্যন্ত মেলাটি বন্ধ হয়ে যায়।
বর্তমানে বিএনপির নাম বিক্রি করা সাব্বির নামের একজন সেখানে দোকান তুলে খাবার হোটেল ভাড়া দেওয়ার পাঁয়তারা করছেন বলে খবর পাওয়া গেছে। তবে স্থানীয় দোকানদাররা সাব্বিরের ব্যাপারে কোনো প্রকার তথ্য দিতে নারাজ। তারা জানান, সাব্বির জাকির খানের লোক।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ কার্যালয়ের যুগ্ম পরিচালকা মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টির ব্যাপারে আমি অবগত নই, আপনি অফিসে এসে কথা বলেন।


































আপনার মতামত লিখুন :