News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাষাঢ়ায় কাফনের কাপড় পড়ে মশাল নিয়ে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:০৭ পিএম চাষাঢ়ায় কাফনের কাপড় পড়ে মশাল নিয়ে মানববন্ধন

রামিসা হত্যার বিচার দাবীতে কাফনের কাপড় পড়ে ও মশাল নিয়ে মানববন্ধন ও রোড শো কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহরের চাষাঢ়া গোল চত্ত্বরে বিজয় স্তম্ভের সামনে এই কর্মসূচি পালিত হয়।

একই সাথে এই কর্মসূচি থেকে রামিসা, আছিয়া সহ দেশের সকল ধর্ষণ-খুনের সুষ্ঠু বিচার ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌননিপিড়ন বিরোধী সেল গঠনের দাবী জানানো হয়।

এসময় বক্তরা বলেন, রামিসা হত্যা রাষ্ট্রের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন। রামিসার হত্যাকারী নিজেই স্বীকারোক্তি দিয়েছে সেখানে আইনমন্ত্রী বলে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য। কিসের তদন্ত কিসের সাত দিন? পুরো বাংলাদেশ মুখিয়ে আছে বিচারের জন্য। এই রামিসার কি দোষ ছিলো? অনতিবিলম্বে রামিসা, আছিয়া সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই।

তারা আরও বলেন, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যৌননিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। স্বরাষ্টমন্ত্রী সংবিধানের কাজ শেষ করে রাষ্ট্রের জনগণের দিকে নজর দিবেন। আপনি জনগণের টাকা খেয়ে আয়েশী ঘুমান কিন্তু জনগণ শান্তিতে ঘুমাতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেন। অন্যথায় ছাত্র জনতা বসে থাকবে না।

সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশনের আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা, জেলা ছাত্র ফেডারেশনের সহ সভাপতি তাইরান আবাবীল রোজা, নারায়ণগঞ্জ কলেজ শাখা ফেডারেশনের সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ আহ্বায়ক শাহীন মৃধা ও সিয়াম সরকার প্রমুখ।