নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সওজ কর্তৃপক্ষ। এ সময় ঈদকে সামনে রেখে দোকানে মালামাল থাকায় হকারদের আবেদনের প্রেক্ষিতে উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টার সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।


































আপনার মতামত লিখুন :