News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘আর হাট নেই সামনে থামুন এখানে’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৪৭ পিএম ‘আর হাট নেই সামনে থামুন এখানে’

আর এক সপ্তাহ পর ঈদ উল আযহা। এই উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে গরু বোঝাই ট্রলার ছুটতে শীতলক্ষ্যা নদীতে। সিটি কর্পোরেশন, বন্দর উপজেলা ও সদর উপজেলা হাটগুলো গরু নিয়ে যাচ্ছেন বেপারীরা। এদিকে বিনা বাধায় নদী পথে গরু বোঝাই ট্রলার যাওয়া স্বস্তি প্রকাশ করেছে বেপারীরা। একই সাথে হাটের লোকজনের এখনো নদীতে দেখা না যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীদের প্রশংসা করেছেন ক্রেতারা।

গরু বোঝাই ট্রলারগুলো দেখে নদীর পাড়ে হাটের মাইক থেকে তথ্য দিচ্ছে ‘আর সামনে হাট নেই-থামুন এখানে এই হাটে সুবিধা রয়েছে’। এমন তথ্য অনেক ট্রলার না থামিয়ে সিদ্ধিরগঞ্জ দিক ছুটছেন বেপারীরা।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ও এর আশেপাশের এলাকায় গরু বোঝাই ট্রলারের মাধ্যমে কোরবানির পশুর হাটে গরু আনা-নেওয়া শুরু হয়েছে গত সপ্তাহ ধরে। তবে এই নৌ-পথে গরু পরিবহন ও হাট নিয়ে প্রায়ই নানা ধরনের বিশৃঙ্খলা, অবৈধ পশুর হাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। জোরপূর্বক হাট দখলে অভিযোগ তুলেছেন কয়লা ঘাট হাটের ইজারাদারের লোকজন।

ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতারা। কড়ইতলা হাটের কথা বলে ট্রলার থেকে গরু নামিয়ে কয়লাঘাটের ব্রিজের নিচে অবৈধ হাট বসানোর অভিযোগ পাওয়া যায়, যা স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

নারায়ণগঞ্জের বিভিন্ন অস্থায়ী পশুর হাটে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পালিত গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গরু ভর্তি ট্রলার শীতলক্ষ্যা নদী যোগে হাটগুলো উদ্দেশ্যে ছুটছে। শুক্রবার ছুটি দিনে দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কয়েকটি হাটে গরু ট্রলার থামতে দেখা গেছে।

এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে বিভিন্ন হাটের উদ্দেশ্যে অর্ধশত গরু বোঝাই ট্রলার শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে চলাচল করেছেন। এতে নদী পথে থাকা সাধারণ মানুষদের মধ্যে ঈদে আমেজ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সিটি কর্পোরেশন সহ উপজেলা প্রশাসন এখনো হাটের ইজারা নিয়ম পালন করলেও বিতরণে প্রস্তুতিতে রয়েছেন।

বিএনপির সরকারের প্রথম কোরবানী ঈদ পালনে ইতোমধ্যে প্রশাসন কঠোরতা দেখিয়েছেন। বিগত সময়ের চেয়ে বেশি পশুর হাট টেন্ডার দেয়া হলেও এখনো বিশৃঙ্খলা ঘটেনি। নারায়ণগঞ্জ সদর উপজেলা এখনো সিদ্ধান্ত নেয়া নিয়ে মতবিরোধ সৃষ্টি হলেও দ্রুত সমাধানে ঠিক ছুটতে প্রশাসন। এদিকে নদী পথে ট্রলার বা নৌকায় গরু পরিবহন সময় চাঁদাবাজি বা জোরপূর্বক অন্য হাটে গরু নামানোর প্রবণারোধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন। বিশেষ করে শীতলক্ষ্যা নদীর গোগনগরের কয়লা ঘাট এলাকায় পশু বোঝাই ট্রলার থামানো নিয়ে উত্তেজনা থাকে।