নগরীর বিভিন্ন উপজেলা এবং থানা এলাকার পর এবার প্রাণকেন্দ্র চাষাঢ়াতে কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারী সকলেই ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের সমর্থক।
বৃহস্পতিবার ২১ মে সকালে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও খোঁজ নিয়ে জানা গেছে ২০ মে মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশ নেওয়ার সকলের মুখে ছিলো লাল কাপড়। মহানগর যুবলীগের নামের একটি ফেসবুক আইডি থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করে লেখা সম্বলিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের ছবি দেওয়া ব্যানারটি নিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি মুখে লাল ও সাদা কাপড় বেধে হাতে ছোট ছোট বেশকয়েকটি বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে করতে শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের দিকে ঢুকতে দেখা গেছে।
এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ফিরে আসার স্লোগান দেন।




































আপনার মতামত লিখুন :