News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি নেতা খুনের ঘটনায় জেলা বিএনপির আহবায়কের দুঃখ প্রকাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:১২ পিএম বিএনপি নেতা খুনের ঘটনায় জেলা বিএনপির আহবায়কের দুঃখ প্রকাশ

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) সন্ত্রাসী হামলা করে কুপিয়ে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। তার এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে  হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

২১ মে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা অবগত হয়েছি যে, ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি তার ব্যবসায় কাজ পরিচালনার সময় একদল সন্ত্রাসী তার কাছে বারবার চাদা দাবী করে যাচ্ছিলো। কিন্তু চাদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তার ব্যবসাস্থলে গিয়ে হামলা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্রের উপুর্যপরি আঘাতের মাধ্যমে তাকে মর্মান্তিকভাবে আহত করে হত্যা করে। এই নির্মম ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে।

তিনি বলেন, আমি প্রশাসনের প্রতি আহবান জানাবো আপনারা অতিদ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। বর্তমান সরকার সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাদাবাজী এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা আশা করছি প্রশাসনের সঠিক ভূমিকায় ওসমানী গনির পরিবার সুষ্ঠু বিচার পাবে। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ওসমান গনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছি।