News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে রিকশাচালককে গণধোলাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:১৬ পিএম কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে রিকশাচালককে গণধোলাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রুবেল (৪০) নামক এক অটোরিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ১১ টায় নাসিক ৭নং ওয়ার্ডস্থ আদমজী এম ডব্লিউ কলেজের পিছনে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার  আসমত আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আদমজী এম ডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেনির এক নারী শিক্ষার্থী তার কলেজের পেছনের সড়কে অটোরিকশার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমতবস্থায় অভিযোগে গণপিটুনি খাওয়া অটোরিকশা চালক গাড়ি থামিয়ে কথাবার্তার একপর্যায়ে ওই শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার দিয়ে উঠলে আশপাশের জনগণ রিকশাচালককে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশকে খবর দিয়ে থানায় সোপর্দ করা হয়। 

এ বিষয়ের বক্তব্যের জন্য আদমজী এম ডব্লিউ কলেজের প্রধান শিক্ষক প্রফেসর মো: ছোলাইমান খন্দকারকে একাধিকবার ফোন করা সত্বেও তিনি কল রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছে। অভিযোগের তীর উঠা ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ হয়েছে এবং মামলা রুজু হবে।