বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হোসিয়ারী শ্রমিক জোবায়ের (১৮) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে সোমবার (৮ জুন) সকালে ২ জনের নাম উল্লেখ ও আরো একজনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন ।
নিহত হোসিয়ারী শ্রমিক জোবায়ের পাবনা জেলার সদর থানার রাজাপুর এলাকার জাহাঙ্গীর হোসেন কালু মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে পরিবার পরিজন নিয়ে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
৩ জুন রাত ৯টা ১০ মিনিটে বন্দর থানার এনায়েতনগরস্থ ভাঙ্গা ব্রীজের উত্তর পাশে ঢালে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
হত্যা মামলার আসামীরা হলো বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে ছিনতাইকারী মেহেদী হাসান মানিক (২৫) ও একই থানার কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেন মিয়ার ছেলে অপর ছিনতাইকারী নাক্কী সজিব (২৭) ও অজ্ঞাত নামা আরো একজন।
জানা গেছে, হত্যা মামলার বাদী একজন রিক্সা চালক। তার ছেলে জোবায়ের দীর্ঘ দিন ধরে একই থানার হাজীপুর এলাকার জনৈক শাহীন মিয়ার হোসিয়ারীতে কাজ করে আসছিল। ৩ জুন রাত ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর ভাঙ্গা ব্রীজের উত্তর পাশে ঢালে পৌছালে পূর্ব হতে উৎপেতে থাকা উল্লেখিত বিবাদীগন ছিনতাইয়ের উদ্দেশ্য বাদীর ছেলেকে পথরোধ করে।
ওই সময় ১নং বিবাদী মেহেদী হাসান মানিক বাদীর ছেলে হোসিয়ারী শ্রমিক জোবায়েরের গলায় ছুরি ধরে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে কি আছে বের করতে বলে। ওই সময় হোসিয়ারী শ্রমিক জোবায়ের ছিনতাইকারীদের কথায় রাজি না হলে অপরাপর আসামীদের সহায়তায় ১নং বিবাদী মেহেদী হাসান মানিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাদীর ছেলে জোবায়ের কোমরের নিচে বাম পাশের পাছার উপরে ধারালো ছুরি দিয়ে ঘাই মেরে গুরুত্বর জখম করে ১টি রেডমি মোবাইল সেট ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় জখমপ্রাপ্ত অটোচালক জোবায়ের মৃত্যু বরন করে। পরে ঢাকা শাহাবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ঢামেক মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ইতিপূর্বে ছিনতাইকারী মেহেদী হাসান মানিককে পুলিশের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ধৃত ছিনতাইকারি মানিককে শোন অ্যারেস্ট দেখানো হবে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।





































আপনার মতামত লিখুন :