News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে ৭৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:২৯ পিএম বন্দরে ৭৫০ পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৭৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

ধৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে বিল্লাল ওরফে ওসমান (৩০) ও একই থানার সোনাকান্দা স্কুল মাঠ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সোয়েব (২৮)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ উপ পরিদর্শক শাহনেওয়াজ বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

ধৃতদের সোমবার (৮ জুন) দুপুরে উল্লেখ মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টায় বন্দর থানার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ওই ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
র‍্যাব-১১ জানায়, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।