News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণের সঙ্গে খেলতে চাইলে আগের সরকারের মত পরিণতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১০:১৫ পিএম জনগণের সঙ্গে খেলতে চাইলে আগের সরকারের মত পরিণতি

৮ জুন সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষনিক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‎জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এর সঞ্চালনায় ও সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ‎সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহবায়ক শেখ সাদী, আরো বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ছাত্রনেতা ইউশা ইসলাম। 

বক্তারা বলেন, আজকে যখন দেশের সাধারণ মানুষ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে, দেশের মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই সরকার কোনো গণশুনানি ছাড়া হঠাৎ করে বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৭ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা মনে করি, এটি একটি গনবিরোধী সিদ্ধান্ত, সাধারণ মানুষের পকেট কেটে বিদ্যুৎ খাতে লুটপাটের ঘাটতি পূরণ করার একটি অমানবিক উৎসব। ‎আমরা সরকারকে কড়াভাবে হুশিয়ারি দিচ্ছি জনগণের সাথে এমন প্রহসনের খেলা খেললে আপনাদের অবস্থাও পূর্ববর্তী সরকারের মতই হবে। যেটা আপনারা ২ বছর আগে জুলাই অভ্যুত্থানে দেখতে পেয়েছেন।

আরও উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ সাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মোঃ সোহাগসহ বিভিন্ন শাখা-অঞ্চলের নেতৃবৃন্দ।