News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিগুবাবুর বাজারে ৬১৩ কেজি পলিথিন জব্দ ও ২৪ হাজার টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:৪৬ পিএম দিগুবাবুর বাজারে ৬১৩ কেজি পলিথিন জব্দ ও ২৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় অথবা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ৩ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৬১৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে দিগুবাবুর বাজারে নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাহমুদুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো দিগুবাবুর বাজারে সুমন স্টোরকে ১০ হাজার টাকা ও ২১০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই বাজারের বিসমিল্লাহ ষ্টোরকে ৭ হাজার টাকা ও ২৫৮ কেজি পলিথিন জব্দ ও সিদ্দিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা ও ১৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

সেই সাথে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় অথবা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।