"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ আয়োজন করেছে নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক আহসান শহীদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, সদর কৃষি অফিসার মাহমুদা হাসনাতসহ আরো অনেকে। এতে দেশীয় ৪০ জাতের ফল ও ফলদ বৃক্ষ প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের সঙ্গে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও এই মেলা আয়োজন করা হয়েছে। যাতে দেশীয় ৪০ ধরনের ফলের প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি ফলদ বিভিন্ন গাছও রয়েছে।

































আপনার মতামত লিখুন :