বন্দরের মুছাপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ২৯ জুন দুপুরে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’-এর মাধ্যমে এবং প্র্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনির হোসেন খান, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য ও বন্দর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, শিক্ষক প্রতিনিধি হান্নান মিয়া, সহকারি প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান সহ শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী বৃন্দ। পরিশেষে বৃক্ষরোপণ কর্মসূচি র্যালির মাধ্যমে শেষ করা হয়।

































আপনার মতামত লিখুন :