News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:১১ পিএম সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৯ জুন সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের জি বীজ ও রাসয়নিক সার (১৫০০ জন), গাছ/বৃক্ষের চারা (২৭২০ টি) ও জৈবসার এবং লেবুর চারা (৬০ জন), জৈবসার ও উপকরণ বিতরণর করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, সহকারি কৃষি কর্মকর্তা রুপালী খাতুন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।।