News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:০৯ পিএম সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণকারী ২টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৯ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিউকিশন প্রদান করেন। 

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক শব্দদূষণকারী ২টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।