বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গে র্যালীর আয়োজন করা হয়।
একই সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এসময় জেলা প্রশাসক বলেন, কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম সম্পূর্ণরুপে নির্মূল করতে হবে। শিশুরা থাকবে স্কুলে, খেলার মাঠে, কারখানায় নয়। শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান, আপনারা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করুন এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না। এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও।







































আপনার মতামত লিখুন :