নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গড়ে তোলা দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানাটি গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও ভার্নার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাদু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনের কারখানা গড়ে তোলে। এতে সরকার প্রতিমাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানার মালামাল এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় চুনা কারখানার মালিককে সহযোগিতা করায় কামাল হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :