News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৭:৪৬ পিএম নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতু এর দখলকৃত অংশ দ্রুত উচ্ছেদের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা শেষে নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরাম এর আহবায়ক হাফেজ কবির আহমেদ, সদস্য সচিব লতিফ রানা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, টিভি উপস্থাপক কাজী সাইদসহ আরো অনেকে।

মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, শীতলক্ষ্যা সেতুর বন্দর ও শহরের বেশিরভাগ অংশে পাইলিং কাজ চলমান থাকলেও রেলওয়ের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলদারদের কারণে পাইলিং কাজ করা যাচ্ছে না। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যেতে পারে। সেক্ষেত্রে দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতুর নির্মাণ কাজ আবারো বন্ধ হয়ে যেতে পারে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান।

নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের দিকে আমার দিকে বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা সফল না হলে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হবে। দখলকৃত অংশ রেলওয়ের উচ্ছেদ করার কথা। কিন্তু তারা সেটা করছেনা। তারা যেহেতু করছেনা তাই জনস্বার্থে আমাদের ভাঙ্গতে হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেয়া হবে। আশা করছি দ্রুততম সময়ে উচ্ছেদ করে বাকী পাইলিং কাজ শেষ হবে।