সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, অনেকে অনেক ভাবে সরকারকে বিব্রত করার জন্য প্রশাসনকে বিব্রত করার জন্য অনেক ধরনের কাজকর্ম করে। কিন্তু সরকার যেকোন পরিস্থিতি তৈরি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যারাই আইন হাতে তুলে নিয়েছে সরকার যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করছে।
সোমবার ৩১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অনেকেই সরকারকে বিব্রত করতে বা নিজেরা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সরকার বিব্রত হয়। আমরা একটি কথা বলতে চাই, আইন যেই হাতে তুলে নিবে তার বিচার হবে। সরকার এগুলোকে সাপোর্ট করে না। তাদের আইনের আওতায় আনা হবে।
মাদককে তারা ব্যবসা হিসেবে, পেশা হিসেবে বেছে নিয়েছিল। ফ্যাসিস্ট আমলে সারা বাংলাদেশের মানুষ চিনতো সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে। তারা এখানে অস্ত্র থেকে শুরু করে মাদক থেকে শুরু করে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছিল। তাদের অনেকেই আজ নানান পরিচয়ে আবারও দেশকে অস্থিতিশীল করতে পুলিশ প্রশাসনের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করতো চায়।
গত ছয় মাসে এখানে রাজনৈতিক সন্ত্রাস নেই। জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন। জনগণের প্রতি আমাদের জবাবদিহিতা রয়েছে। আমরা জনগণের প্রতিনিধি। সেই জবাবদিহিতা রেখেই আমাদের কাজ করতে হচ্ছে। বিগত দিনে নারায়ণগঞ্জে অলিগলিতে যেভাবে সন্ত্রাসকে ছড়িয়ে দেয়া হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।


































আপনার মতামত লিখুন :