নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্ব পেয়েছেন মাদারীপুরের এসপি মো. হাবিবুর রহমান। তিনি অন্তর্বতী সরকার আমলে ফেনী ও মাগুরায় এসপি দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লটারীতে তিনি মাদারীপুরে যোগদান করেন।
এদিকে অন্তর্বর্তী সরকার আমলে গত বছর ২৬ নভেম্বর লটারিতে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পান পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করলেও বিএনপি সরকার আমলে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা অবনতিতে সমালোচিত হন।
জানা যায়, রোববার ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপন স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। মো. হাবিবুর রহমান বর্তমানে মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত ১২ আগস্ট নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।



































আপনার মতামত লিখুন :