News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের শোক র‌্যালি গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১০:১১ পিএম স্বেচ্ছাসেবক লীগের শোক র‌্যালি গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

আওয়ামী লীগের স্থপতি শেখ মজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক র‌্যালি প্রস্তুতিতে গেঞ্জি ছাপাকালে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার ৩০ আগস্ট দুপুরে শহরের রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসে রনির ছেলে জিহাদ হোসেন আলিফ, সহযোগি শিহাব আহম্মেদ আরাফাত, জিএম ট্রেডার্সের মালিক রাকিবুল হাসান ও প্রতিষ্ঠানে একাউন্টস অফিসার সামির হোসেন খান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলার আয়োজনে শোক র‌্যালি গেঞ্জি ছাপানোকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী এবং দুইজন ছাপা খানার মালিক ও একাউন্টস অফিসার।