নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
এসময় সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ফারুক নামে একজনকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়। জরিমানা দেয়া ফারুক সস্তাপুর এলাকার মৃত. সৈয়দ আলীর ছেলে।
ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, সস্তাপুর এলাকায় প্রতি শতাংশ জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা। উদ্ধার করা ২০ শতাংশ সরকারি সম্পত্তির চারপাশে লাল নিশান লাগিয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় এসিল্যান্ড সহ অতিরিক্ত পুলিশ সাথে ছিলেন।







































আপনার মতামত লিখুন :