News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৯:৫৩ পিএম বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ শুরু

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরদেশের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে ফাইলিংয়ের কাজ শুরু হয়।

এ বিষয়ে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম রতœা বলেন, আজকে আমাদের বিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে সরকারি অনুদানে কোনো একাডেমিক ভবন পাচ্ছিলাম না। এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের ছিলো। যার ফলে আমাদের একটি ভবন অনেকদিনের প্রত্যাশিত ছিলো।

আমাদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি ভবন পেতে যাচ্ছি। এক্ষেত্রে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আন্তরিক সহযোগিতা ছিলো। দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেই ৬ তলা বিশিষ্ট ভবনটির ফাইলিংয়ের কাজ শুরু হয়েছে। আশা করছি অতিদ্রুত ভবনটির কাজ সম্পন্ন হবে। সেই সাথে শিক্ষার্থীরা নতুন একটি ভবন পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, উপ সহকারী প্রকৌশলী (সিভিল) রাশেদ হোসেন, মুসলিম একাডেমির সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক খসরু নোমান ও দপ্তর সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।