News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

র‌্যাবের অভিযানে রিভলবার ও গুলি উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০৯:১১ পিএম র‌্যাবের অভিযানে রিভলবার ও গুলি উদ্ধার

র‌্যাব-১১ এর অভিযানে বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  সোমবার ৩১ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযানে চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ফ্যাক্টরিটিতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।