বন্দরে মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী (১৫)কে ধর্ষণ চেষ্টার ঘটনায় হৃদয় (৩৫) নামে এক লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করছে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃত লম্পট হৃদয় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর হেদায়েতপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে।
ধর্ষণের চেষ্টার ঘটনায় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রী পিতা বাদী হয়ে গ্রেপ্তারকৃত লম্পট হৃদয়কে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় রোববার ৩০ আগস্ট দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার ১৯ আগস্ট রাত ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর হেদায়েতপাড়া রশিদা মহিলা মাদ্রাসার দক্ষিণ পাশে জনৈক বাদল মিয়ার টিনসেড ঘরে এ ঘটনাটি ঘটে।





































আপনার মতামত লিখুন :