নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণকারী ৬টি যানবাহন থেকে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে কাঁচপুর রাজস্ব সার্কেল এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দদূষণকারী ৬টি যানবাহন থেকে ১২ হাজার টাকা জরিমানা ও ৬টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।







































আপনার মতামত লিখুন :